রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ১৫ কেজি ওজনের একটি পাঙাস মাছ ধরা পড়েছে।
সোমবার ভোর রাতে অন্তারমোড় এলাকার জেলে শাহীন শেখ পদ্মা নদীতে জাল ফেলে মাছটি ধরেণ। পরে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় আনলে সর্বোচ্চ দরদাতা হিসাবে এক হাজার ২০০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার টাকা দিয়ে শাকিল সোহান মৎস আড়ৎ-এর সত্যাধিকারী সম্রাট শাহজাহান শেখ কিনে নেন। এ সময় মাছটি দেখতে জনতা ভীড় জমায়। পরে মুঠোফোনে যোগাযোগ করে সাভার এলাকার এক গার্মেন্টস ব্যবসায়ীর নিকট এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ১৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দ.) মো: রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর সুস্বাদু এ মাছ খুবই লোভনীয়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকা ওয়ালারা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলেরা ভালো দাম পেয়ে খুবই খুশি।









