ছাগলনাইয়ায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ট্রাকের ধাক্কায় সাহিদুল ইসলাম রনি (২৮) ও মো: সরওয়ার হোসেন রিক্সন (২৮) নামে দু’বন্ধু নিহত হয়েছেন। তারা স্কুল জীবন থেকেই একে অপরের কাছের বন্ধু ছিলেন।

রনি ছাগলনাইয়া পৌরশহরের জমাদ্দার বাজারে জনি স্টোরের মালিক তাজুল ইসলামের ছেলে। রিক্সন স্থানীয় বাঁশপাড়া গ্রামের ছলিম উল্লাহর ছেলে। বক্সমাহমুদ সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে হিছাছড়া এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রনি নিহত হয়। আর হাসপাতালে নেয়ার পর রিক্সনকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দু’জনের নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।