পটুয়াখালীর দশমিনায় দাম্পত্য কলহের জেরে মৌসুমী বেগম (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা রনগোপালদী ইউনিয়নের দক্ষিণ রনগোপালদী গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই তাদের সংসারে কলহ গেলেই ছিল। স্বামী আসাদুল পেশায় একজন জেলে। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
নিহতের বড় ভাই বেল্লাল হোসেন জানান, ঈদে বোনজামাই বেড়াতে না যাওয়াকে কেন্দ্র করে মৌসুমীকে বেধড়ক মারধর করে। সন্ধ্যার পরে আসাদুল ফোন করে বলেন, ‘আপনার বোন হঠাৎ গলায় ফাঁস দিছে আপনি আসেন।’ এ কথা শুনে আমার মনে সন্দেহ জাগে তারাতারি ওর বাড়িতে এসে দেখি গলায় ফাঁস দিয়েছে এবং ঘটনাস্থলেই মারা যায় আমার বোন।