গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাটে পুকুরের পানিতে ডুবে মোস্তাকিন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

মোস্তাকিন উপজেলার শাহাপাড়া ইউনিয়নের কবিরপাড়া গ্রামের দেলদারের ছেলে।

জানা যায়, মোস্তাকিন আজ বিকেলে বাড়ির উঠানে খেলতে খেলতে হঠাৎ করে পাশে থাকা পুকুরে নেমে পানি ডুবে যায়। পরে লোকজন পুকুর থেকে তুলে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মওলা বিষয়টি নিশ্চিত করছেন।