ঢাকার নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে তাক লাগানো শোডাউন দিয়েছে নারায়ণগঞ্জ জেলা যুবদল। এর নেতৃত্ব দিয়েছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান রনি।

বুধবার (২৮ মে) এ কর্মসূচিতে নারায়ণগঞ্জ থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মী যোগ দেন। সকাল ১১টা থেকে মতিঝিলের নটরডেম কলেজের সামনে রনির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে রনির নেতৃত্বে দুপুর ২টার দিকে মিছিলের জনসমুদ্র নিয়ে নয়াপল্টনের দিকে রওনা দেন নেতাকর্মীরা।

মিছিলে অন্যতম ব্যতিক্রম ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি সম্বলিত ছবি। ছবির সামনেই দেখা গেছে নেতাকর্মীর বিশাল বহর নিয়ে রনি ছুটে চলছেন তারুণ্যের সমাবেশে। এ সময় নেতাকর্মীরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ধরে স্লোগানে মুখরিত করে তোলে পুরো নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সমাবেশস্থল।