পটুয়াখালীতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিককে (২৫) আটক করেছে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। রোববার দুপুরে প্রেস ক্লাব সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় গত ২৮ জুলাই ওই কলেজছাত্রী বাদি হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে রাঙ্গাবালী উপজেলার গোলবুনিয়া গ্রামের ওই কলেজছাত্রীর সঙ্গে আবু বক্করের পরিচয় হয়। বেশ কয়েক দিন অতিবাহিত হওয়ার পর আবু বক্কর ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। ওই ছাত্রী তার প্রেমের প্রস্তাবে রাজি না হলে গত ২৬ জুলাই দুপুরে তাকে অপহরণ করে আবু বক্করের গ্রামের বাড়ি ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে নিয়ে আসে। পরে তাদের ঘরে নিয়ে ওই ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।