চিত্রকর্মের স্বকীয়তায় যিনি ‘লাল মিয়া’ থেকে হয়ে ওঠেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, তিনি মাটি ও মানুষের শিল্পী এস এম সুলতান। তার পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান। খ্যাতিমান এই চিত্রশিল্পীর ৯৭তম জন্মদিন আজ। ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন এস এম সুলতান। তবে নড়াইলবাসীর কাছে ‘লাল মিয়া’ হিসেবে সমধিক পরিচিত তিনি।
কর্মসূচি : জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ‘মাটি ও মানুষের শিল্পী’ এস এম সুলতানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সংগ্রহশালা চত্বরে আজ সকালে কুরআনখানি, দোয়া মাহফিল এবং শিল্পীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এবার করোনা সঙ্কটের কারণে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।





