কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল করোনা ইউটিনেটে নিচ তলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার দুপুরে কুমিল্লা আদর্শ সদরের কুচাইতলী এলাকায় কুমেক করোনা ইউনিটের জরুরি বিভাগের পাশের রুমে এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে রোগীসহ স্বজনরা চারদিক ছোটাছুটি করতে থাকেন।
কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো: সামছুল আলম জানান, করোনা ইউনিউটের নিচ তলাতে অক্সিজেন রিফিলিং করার রুমে বিকট শব্দে একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে অগ্নিকাণ্ড ঘটেছে। তাৎক্ষণিক অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ করা হয়। ঘটনাস্থল ফায়ার সার্ভিসের টিম পরিদর্শন করেছে। রুমের জানালার কাচগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: মহিউদ্দিন জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করছি।









