নোয়াখালীর সুবর্ণচরে পছন্দের পাত্রের সাথে বিয়ে না হওয়ায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিবি রাবেয়া (১৯) এক নববধূ।

নিহত রাবেয়া উপজেলার ১ নম্বর চরজব্বার ইউনিয়নের পশ্চিম চরজব্বার গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

রোববার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার পশ্চিম চরজব্বার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গত ঈদুল আজহার পরের দিন বিবি রাবেয়াকে পারিবারিক ভাবে বিয়ে দেয়া হয়। নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে না দিয়ে তার মা-বাবার পছন্দের ছেলের সাথে তাকে বিয়ে দেয়া হয়। এ বিষয়টি নববধূ মেনে নিতে পারেনি। একপর্যায়ে বিয়ের ২৩দিন পর মা-বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নোয়খালী ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।