নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় ৪১ রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় এক নারীর (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো ২৪ জন।
সোমবার বিকেল ৫টায় নৌবাহিনীর সদস্যরা এ লাশ ভাসানচর থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।
মৃত নারী লায়লা বেগম ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৩ নম্বর ক্লাস্টারের এল-৬ নম্বর কক্ষের বাসিন্দা বশীর আহম্মদের স্ত্রী।
জেলা পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৫টায় নৌবাহিনীর সদস্যরা উদ্ধার হওয়া এক নারীর লাশ ভাসানচর থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জন নারী, পুরুষ ও শিশু নিখোঁজ রয়েছে।









