পদ্মায় তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল দ্বিতীয় দিনেও বন্ধ রয়েছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে নদীতে তীব্র স্রোত ও বাতাস প্রবাহিত হতে থাকলে দুর্ঘটনা এড়াতে এ শিমুলিয়া -বাংলাবাজার নৌরুটে সব ধরনের ফেরি বন্ধ করেছে ঘাট
কর্তৃপক্ষ।
এদিকে ফেরি বন্ধে থাকার কারেণে শিমুলিয়া ও বাংলাবাজার দুই পারে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে শতাধিক যাত্রী ও যানবাহন।
ফেরি বন্ধ থাকায় যাত্রীর চাপ পরেছে লঞ্চে ঘাটে এই নৌরুটে ৬৪টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।
ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো: ফয়সাল এ তথ্য নিশ্চিত করে জানান, নদীতে তীব্র স্রোত ও প্রবল বাতাস রয়েছে। এজন্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বহরে থাকা ফেরিগুলো দুই ঘাটে নোঙর করে রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। স্রোত কমলে ফেরি চলাচল শুরু হবে।







