নান্দাইল উপজেলায় কীটনাশক খেয়ে নোমান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নোমান উপজেলার মোয়াজ্জেমপুরর ইউনিয়নের আমোদপুর গ্রামের খোরশেদ ব্যাপারীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার খোরশেদ শসা ক্ষেতের জন্য কীটনাশক কিনে ঘরে রাখে। বিকেলের দিকে শিশু নোমান পরিবারের অজান্তে কীটনাশক খেয়ে ফেলে। সন্ধ্যার দিকে নোমানের বমি করা দেখে টের পায়। এ অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ময়ময়নসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টা ৪০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মোয়াজ্জেমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের বাবুল জানান, শনিবার বিকেলের দিকে পরিবারের অজান্তে শিশুটি কীটনাশক খেয়ে ফেলে। পরে রাতে ছেলেটির মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুর লাশ হস্তান্তর করা হয়েছে।