নোয়াখালীর বেগমগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে। ভিকটিমের মা রোববার মামলাটি করেন।

মামলার আরজিতে বলা হয়, মেয়ে চৌমুহনী পৌরসভার চৌমুহনী কলেজ রোডের গ্রীণ ভিউ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। গত সোমবার সকাল ১০টায় বাসা থেকে স্কুলে যাওয়ার সময় আসামী নরোত্তমপুর গ্রামের তপন মেম্বারের ছেলে মাহাদী মাহাবুবুল মাহি (২১) ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে মোটরসাইকেলে উঠিয়ে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার অজ্ঞাত আবাসিক হোটেলে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে বিকেলে ভিকটিম বাসায় এলে ভিকটিমের গায়ের জামায় রক্ত দেখে বাদীর সন্দেহ হয়। বাদী তার মেয়েকে জামা কাপড়ে রক্তের কথা জিজ্ঞেস করলে ভিকটিম জানায়, স্কুলে যাওয়ার পথে আসামি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে ধর্ষণ করেছে।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় মামলা রুজ্জু করা হয়।

বেগমগনজ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুর জামান শিকদার বলেন, মামালা হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান চলছে।