নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে খেলতে গিয়ে পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।

মৃতরা শিশুরা হলো, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৪ নম্বর ক্লাস্টারের দলিলুর রহমানের ছেলে মো: আনিসুর রহমান আনাস (৬) ও মো: জামাল হোসেন (৯) এবং একই ক্লাস্টারের আবদুস সবুরের মেয়ে মোছা: হাফসা (৫)।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩-এর চেয়ারম্যান দীঘির লেকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় চার শিশু ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৪ নম্বর ক্লাস্টার থেকে খেলতে বের হয়। খেলতে গিয়ে দীঘির লেকের পানিতে ডুবে যায়। তখন অপর সঙ্গী জুনায়েদ দৌঁড়ে এসে ক্লাস্টারের রোহিঙ্গাদের বিষয়টি জানায়। এরপর রোহিঙ্গারা বেলা সাড়ে ১১টার দিকে তিনজনকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ভাসানচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।