গাইবান্ধার গোবিন্দগঞ্জে বজ্রপাতে রওশন আরা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে পৌরশহরের ২ নং ওয়ার্ডের খলসী চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রওশন আরা ওই গ্রামের কৃষক আবুল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টিতে ভিজে বাড়ির পাশে মাঠে গরু আনতে যান রওশন আরা। এ সময় বজ্রপাত হলে গরুসহ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ পৌর মেয়র মুকিতুর রহমান রাফি বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।





