রাজশাহীর বাগমারার উপজেলার ঝিকরা ইউনিয়নের সেউজবাড়ী গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম রাসেল আহম্মেদ (১১)। সে হামিরকুৎসা ইউনিয়নের খামার গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ২টায় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় প্রচণ্ড গরমের কারণে শিশু রাসেল আহম্মেদ ঘর থেকে বাইরে এসে নানার সাথে বাড়ির বারান্দায় ঘুমিয়ে পড়ে। সেখানে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তার পায়ে ছোবল মারে। এরপর ওই শিশুকে রাতেই বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে সাপের বিষ নিয়ন্ত্রণ কোনো ভ্যাকসিন না থাকায় রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের দূরত্ব অনেক বেশি হওয়ায় পথের মধ্যেই বিষক্রিয়ার যন্ত্রণায় ছটফট করতে করতে সে মারা যায়।
বাগমারায় সাপের দংশনে শিশুর মৃত্যু
রাজশাহীর বাগমারার উপজেলার ঝিকরা ইউনিয়নের সেউজবাড়ী গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম রাসেল আহম্মেদ (১১)। সে হামিরকুৎসা...





