কুমিল্লার দেবিদ্বারে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২১ অর্জন করেছেন তুলাগাঁও ডা: মহব্বত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তাজুল ইসলাম ভূঁইয়া। বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে সেগুনবাগিচা কচিকাঁচার মেলা মিলনায়তনে সম্প্রতি তার হাতে এই সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।
সূত্র জানায়, তাজুল ইসলাম ভূইয়া কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বড়কান্দা গ্রামের ভূঁইয়া পরিবারের সদস্য। বাবা মরহুম আবিদ আলী ভূঁইয়া পেশায় একজন খ্যাতিমান কৃষক ছিলেন। মা আয়েশা আক্তার গৃহিণী। তিনি প্রথম ১৯৯০ সালে হরিণধরা উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যুক্ত হন। পরে এলাকার খলিলপুর উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। ২০১৪ সালে প্রধান শিক্ষক হিসেবে তুলাগাঁও ডা: মহব্বত আলী উচ্চবিদ্যালয়ে আসেন। ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের ফলাফল শতভাগ উন্নীত করেন। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক কাজেও যুক্ত রয়েছেন।





