গাজীপুরে ফ্যাক্টরিতে কর্মরত মো: মকবুল হোসেন (৫০) নামে এক শ্রমিক মাথা ঘুরে মেশিনের ওপর পরে গিয়ে নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের কাশিমপুর হাতিমারা এলাকার লিবাস টেক্সটাইল লিমিটেড কারখায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মো: মকবুল হোসেন সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার রুপানাই গ্রামের মৃত আফসার আলীর ছেলে। তিনি ফ্যাক্টরির পাশের জিয়াউল হকের বাসায় ভাড়া থেকে ওই ফ্যাক্টরিতে কাজ করতেন।
জিএমপি’র কাশিমপুর থানার এসআই মো: মোজাম্মেল হক জানান, মকবুল ওই ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতো। সোমবার সাড়ে ৩টার দিকে কর্মরত অবস্থায় হাঠৎ মাথা ঘুরে মেশিনের ওপর পড়ে যায়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। তাৎক্ষণিক ভাবে ফ্যাক্টরি কর্তৃপক্ষ মকবুলকে পাশের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল কলেজে ভর্তি করলে সন্ধ্যা পৌনে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।









