রাজবাড়ীর কালুখালীতে পোল্টি ফার্মে লোহার ফাঁদে ধরা পড়েছে একটি মেছোবাঘ।
মঙ্গলবার সকালে উপজেলার হাড়িভাঙ্গা গ্রামের সোহাগ পোল্ট্রি ফার্মে মেছোবাঘটি ধরা পড়ে।
মাজবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, পোল্ট্রি ফার্মে বিড়াল মারার ফাঁদে মেছোবাঘটি ধরা পড়ে। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দুপুরে মেছোবাঘটি উদ্ধার করা হয়েছে। পরে বনবিভাগের কাঠে মেছোবাঘটি হস্তান্তর করা হবে।








