রুহিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাহেরা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত তাহেরা বেগম ওই এলাকার আবু তাহেরের স্ত্রী।

মঙ্গলবার সকালে রুহিয়া থানার আখানাগর ইউনিয়নের ভেলারহাট গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ঘরের টিনের সাথে বৈদ্যুতিক তার স্পর্শ হয়ে বিদ্যুতায়িত হয়। এ সময় টিনের চালে ভেজা পাটি শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থদলেই তাহেরা বেগমের মৃত্যু হয়।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।