রাজশাহী জেলা যুবলীগের বন ও পরিবেশ সম্পাদক কামরুল ইসলাম মিঠুর বাবা বীর মুক্তিযোদ্ধা ময়েন উদ্দিন মুন্সী (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার রাতে তিনি পুঠিয়ার ঝলমলিয়ায় নিজ বাড়িতে মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সেক্রেটারি সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা মুক্তিযোদ্ধা ময়েন উদ্দিন মুন্সীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।









