নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের উড়শি গ্রামে মায়ের সামনে মেয়ে দীপালীকে (২৭) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত জামাই রকিবুল গাজী (৩৮) পলাতক রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, পারিবারিক কলহ ও যৌতুকের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় গৃহবধূ দিপালীকে তার স্বামী রকিবুল হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। শুক্রবার বিকেলে নড়াইল সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। নিহত দিপালী বেগমের মা বড়– বিবি জানান, পারিবারিক কলহের জেরে জামাই রকিবুল দীপালীকে টেনে-হিঁচড়ে ঘর থেকে বের করে আনে। বারান্দায় এনে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।
দিপালীর ভাই শোয়েব শেখ জানান, প্রায় সাত বছর আগে উড়শি গ্রামের লতিফ গাজীর ছেলে ফার্নিচার দোকানি রকিবুলের সাথে দিপালীর বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের টাকার জন্য চাপ দেয় রকিবুল। বিভিন্ন সময়ে তাকে (রকিবুল) টাকা দেয়া হয়।
কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় পলাতক স্বামী রকিবুল গাজীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
কালিয়ায় মায়ের সামনে মেয়েকে পিটিয়ে হত্যা
নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের উড়শি গ্রামে মায়ের সামনে মেয়ে দীপালীকে (২৭) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত জামাই রকিবুল গাজী (৩৮) পলাতক...





