ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ (৫৫) নিহত হয়েছেন।
তিনি উপজেলার শ্রীরামপুর গ্রামের কুদরত আলী বিশ্বাসের ছেলে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের রাস্তায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বিকেলে মহেশপুর শহরে থেকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হচ্ছে।









