ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও ৪ নম্বর বড়পলাশবাড়ি ইউনিয়নের মেম্বর তালিবুর রহমানসহ ৯ জনকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা ও মাদকসহ গ্রেফতার করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবি পুলিশ বালিয়াডাঙ্গী বড় পলাশবাড়ি ইউনিয়নের পারুয়া গ্রামের আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও ৪ নম্বর বড়পলাশবাড়ী ইউনিয়নের মেম্বর তালিবুর রহমানসহ ৯ জনকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা ও মাদকসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, ধরিয়া বেলসাড়া গ্রামের জোসেফ আলী ছেলে আলী ডিকটার ওরফে ভাসানী (৩২), পারুয়া গ্রামের মরহুম উনি মোহাম্মদের ছেলে দোয়েল (৩২), কিসমত পলাশবাড়ির গ্রামের মরহুম জোবায়দুর রহমানের ছেলে রেজাউল করিম (৫৩), পারুয়া গ্রামের মরহুম ইয়াকুব আলীর ছেলে আব্দুর রহমান (৩৫), মরহুম ডা: আব্দুল খালেকের ছেলে মুকুল (৪৫), কিসমত পলাশবাড়ির গ্রামের সোহরাব আলীর ছেলে কবির হোসেন (৪৬), ধারিয়া বেলসাড়া গ্রামের মরহুম দরবেশ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫২), কিসমত পলাশবাড়ি গ্রামের মরহুম ওসমান গনির ছেলে মজিবর রহমান (৪৮) এবং মরহুম ইয়সুফ আলীর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তালিবুর রহমান।
ডিবি পুলিশের এসআই জহিরুল ইসলাম আটককৃত ৯ জুয়ারুর বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা করেছেন। পুলিশ আসামিদের আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠিয়েছে।
ঠাকুরগাঁও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোশাব্বেরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জুয়ারুকে গ্রেফতার করে। পরে জুয়া আইনে একটি মামলা দিয়ে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।









