মুন্সিগঞ্জের সিরাজদিখানে মটরসাইকেল অটোরিকশা সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সিরাজদিখান নিমতলা সড়কের ইমামগঞ্জ বাজার ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রশুনিয়া গ্রামের মো: জাকির হোসেনের ছেলে আকাশ (১৮) এবং ডাকাতিয়া পাড়া গ্রামের মো: মিনু খানের ছেলে ইয়ামিন (১৯)।

গুরুত্বর আহত রায়হান (১৯) ঢাকা মীরপুর-১-এর মো: মোসতফা সিকদারের ছেলে।

এ বিষয় ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই নয়ন বলেন, মটরসাইকেলটি রিকশার সাথে লেগে ব্রিজের রেলিংয়ে বাড়ি লেগে এ দুর্ঘটনা ঘটেছে।