কুমিল্লার চান্দিনায় গাড়িচাপায় রাহিমা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌঁনে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কুটুম্বপুর বাসস্টেশন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত রাহিমা বেগম কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী আকতার হোসেন জানান, বাড়ি থেকে রওয়ানা হয়ে কুটুম্বপুর বাসস্টেশনে গাড়ি থেকে নেমে মহাসড়ক অতিক্রম করে মেয়ের বাড়িতে যাওয়ার সময় ঢাকাগামী বাসচাপায় ঘটনাস্থলেই রাহিমা বেগমের মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট সাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।









