পাকুন্দিয়ায় বাড়ির পাশে পুকুরে ডুবে সাওদা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যৃ হয়েছে।

রোববার দুপুরে পৌরসদরের মঙলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাওদা ওই গ্রামের নাজমুল মিয়ার মেয়ে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সারোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার দুপুরে বাড়ির পাশে পুকুরের পাড়ে অপর এক শিশুর সাথে খেলা করছিল সাওদা। এসময় সাওদা হঠাৎ পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।