মাহেন্দ্রের মধ্যে বাঁশ ঢুকে স্বর্ণা খাতুন (২৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছে। রোববার রাজবাড়ীর বালিয়াকান্দিতে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগরের কাছে মাহেন্দ্র গাড়ির মধ্যে বাঁশ ঢুকে এ দুঘর্টনা ঘটে। এ সড়ক দুর্ঘটনায় নিহত স্বর্ণা খাতুন বালিয়াকান্দি সদর ইউনিয়নের মৌকুড়ী গ্রামের রহমান মিয়ার স্ত্রী ও রাজবাড়ী গোল্ডেশিয়া জুটমিলের শ্রমিক। ওই সময় আরো দু’শ্রমিক আহত হয়, তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
বালিয়াকান্দি ইউপি সদস্য বাচ্চু প্রধান বলেন, রাজবাড়ীর গোল্ডেশিয়া জুটমিলের শ্রমিকবাহী মাহেন্দ্রের মধ্যে সড়কের পাশে থাকা বাঁশ ঢুকে এ দুঘর্টনা ঘটে।









