নোয়াখালীর চাটখিল পৌর শহরের খিলপাড়া রোডে অবস্থিত চাটখিল চক্ষু অ্যান্ড জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন জেলা সিভিল সার্জন ডা: মাসুদ ইফতেখার। গত বুধবার সন্ধ্যায় তিনি আকস্মিকভাবে হাসপাতালটি পরিদর্শনে গিয়ে হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় ডাক্তার, নার্স, টেকনেশিয়ান না থাকায় এবং বিভিন্ন অনিয়ম পেয়ে হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এই হাসপাতালটি দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে রোগীদের হয়রানি করাসহ চিকিৎসার জন্য অতিরিক্ত অর্থ আদায় এবং বিভিন্ন অনিয়ম করে আসছে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা: মাসুদ ইফতেখারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, হাসপাতালটি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল না থাকাসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় এর সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়েছে।
চাটখিল চক্ষু অ্যান্ড জেনারেল হাসপাতাল সিলগালা
নোয়াখালীর চাটখিল পৌর শহরের খিলপাড়া রোডে অবস্থিত চাটখিল চক্ষু অ্যান্ড জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন জেলা সিভিল সার্জন ডা: মাসুদ ইফতেখার। গত বুধবার সন্ধ্যায়...





