নওগাঁয় সরকারি কাজে বাধা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পৃথক মামলায় পৌর মেয়েরসহ বিএনপির ২ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গতকাল দুপুরে নওগাঁর চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের আবেদন করলে বিচারক তাজুল ইসলাম তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেনÑ নওগাঁ পৌর মেয়র নাজমুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু ও সাবেক পৌর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান মিজান ।





