লাকসামে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারকৃতদের কুমিল্লা আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পৌর এলাকার উত্তর পশ্চিমগাঁও প্রফেসর কলোনিতে আব্দুল জলিলের টিনশেড মেস-ঘরে অভিযান চালিয়ে সাফায়েত উল্লাহ, জাহেদুল ইসলাম, রাকিব হোসেন, আব্দুল জলিল, মহিউদ্দিন সোহাগ ও আজিজুল হক মামুনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বেশকিছু বইপত্র উদ্ধার করা হয়।