নোয়াখালীর চাটখিলে মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে পলাশ নন্দী (১৫) নামে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার সকাল ১১টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এর আগে গত শনিবার রাত ৭টার দিকে তিনি বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পলাশ নন্দী উপজেলার ৯নং খিলপাড়া ইউনিয়নের নন্দী বাড়ির দুপ্রলাল নন্দীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, পলাশ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মায়ের ওপর অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে শনিবার বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত পৌনে ১২টার দিকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।









