স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব, শাহানশাহ সাইয়েদ জিয়াউল হক মাইজভান্ডারী গ্রন্থের রচয়িতা মোহাম্মদ আমিরুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট-এর ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী।

এস জেড এস এম ট্রাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে-মরহুম আমিরুল ইসলাম এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন ‘মাইজভাণ্ডারী একাডেমি’র আজীবন সদস্য, বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-এর করুণাধন্য বিশিষ্ট লেখক ও শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী গ্রন্থের রচয়িতা।

তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলাস্থ বৈরাগ গ্রামের বাসিন্দা। সৈয়দ মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব গত শনিবার দুপুর ১.১ মিনিটে রাজধানীর উত্তরাস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম:) মহান রাব্বুল আলামীন-এর দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রেস বিজ্ঞপ্তি