রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে শোভন নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। শোভন কুমার গোস্বামী (২০) উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজারের সাধন কুমার গোস্বামী ছেলে।
পরিবার সূত্র জানায়, কলেজছাত্র শোভনের বাবা-মা চিকিৎসার জন্য ঢাকায় যায়। একমাত্র ছেলে বহরপুর কলেজে পড়ুয়া শোভন কুমার গোস্বামী বাড়িতে একাই ছিল। কোনো অজ্ঞাত কারণে মঙ্গলবার রাতে শোয়ার ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানায় নিহতের পরিবার। রাতে বাবা-মা ঢাকা থেকে ফিরে রাজবাড়ী ভাইয়ের বাসায় ছিল। সকালে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দরজার পাশে আড়ার সাথে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে বালিয়াকান্দি থাকা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।