পাইকগাছায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মমতাজ বেগম যোগদান করেছেন। এ সময় নবাগত ইউএনও মমতাজ বেগমকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন বিদায়ী ইউএনও খালিদ হোসেন সিদ্দিকী। মঙ্গলবার নবাগত ইউএনও বিদায়ী ইউএনও’র কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে সোমবার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স পাইকগাছা থানা অফিসার্স ক্লাব, পাইকগাছা প্রেসক্লাব, পাইকগাছা সরকারি কলেজ, ইউপি চেয়ারম্যান, আনসার ও ভিডিপি কর্মকর্তা, গ্রাম পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুলাই ইউএনও হিসেবে এবিএম খালিদ হোসেন সিদ্দিকী পাইকগাছা উপজেলায় যোগদান করেন। প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তাকে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বদলি করা হয়েছে।