নওগাঁর পোরশায় শ্বশুরবাড়িতে ওতুল প্রামাণিক (৩৮) নামের এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। ওই যুবক উপজেলার বড়গুন্দইল পাড়ার মৃত শলানের প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গাঙ্গুরিয়া দিওয়ানা পাড়ার হরেনের মেয়ের সাথে প্রায় ২৫ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই ওতুল শ্বশুরবাড়িতে থাকতেন। মঙ্গলবার দিবাগত রাতে দিওয়ানা পাড়া এলাকার একটি আম বাগানে সকলের অজান্তে গাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

পোরশা থানার পরিদর্শক (তদন্ত ওসি) আনোয়ারুল ইসলাম জানান, আমরা লাশ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।