শ্রীবরদীতে পানিতে ডুবে রিসা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গোশাইপুর ইউনিয়নের গিলাগাছা দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু গিলাগাছা দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিম ওরফে রতনের মেয়ে।

গোশাইপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: আনিছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে লোকজনের অগোচরে রিসা খেলতে খেলতে পানি ভর্তি বালতির কাছে যায়। এ সময় রিসা বালতিতে পড়ে যায়। পরে বাড়ির ও আশেপাশের লোকজন রিসাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ বিষয়ে শ্রীবরদী থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।