পাবনার সাঁথিয়া মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী ইছামতি নদীতে নৌকাবাইচ শুক্রবার বিকেলে শুরু হয়েছে। সাঁথিয়ার বোয়াইলমারি বণিক সমিতির উদ্যোগে প্রধান অতিথি হিসেবে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাসান আলী খান, কার্তিক চন্দ্র সাহা, আতাউর রহমান শামীম প্রমুখ। বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দু’পারে জনতার ঢল নামে।
সাঁথিয়ায় নৌকাবাইচ শুরু
পাবনার সাঁথিয়া মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী ইছামতি নদীতে নৌকাবাইচ শুক্রবার বিকেলে শুরু হয়েছে। সাঁথিয়ার বোয়াইলমারি বণিক সমিতির উদ্যোগে প্রধান অতিথি হিসেবে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন...





