মুন্সীগঞ্জের সিরাজদিখানে চৌচালা টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আসবাবপত্রসহ আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়ইহাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কেয়াইন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য নয়ন রোজারিও জানান, সকালে হেন্ড্রি গমেজ বাড়িতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হেন্ড্রি গমেজ মারা যাওয়ার পর তার স্ত্রী বেরুনিকা ধনী গমেজ ঢাকায় বসবাস করনে। বর্তমানে বাড়িটিতে বসবাস করেন বানু রায় নামে একজন ভাড়াটিয়। সকাল বানু রায় এবং তার স্ত্রী গীতা রানী সরকার কাজে চলে গেলে সকাল সাড়ে ১১টায় এলাকাবাসী আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আগুন নিভানোর চেষ্টা করে ততক্ষণে তার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুন লাগার খবর পেয়ে শ্রীনগরের ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ২ লাখ ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে বলেও জানান ইউপি সদস্য নয়ন রোজারিও।
ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার দেওয়ান আজাদ এবং শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন সাব-অফিসার শাহ আলম বেপারী বলেন, আমরা ধারণা করছি শর্ট শার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।









