বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর আদর্শ গ্রামের মিজানুর রহমানের ছোট ছেলে শহিদুল ইসলাম সিপন (১১) নিখোঁজ হয়েছে। সম্প্রতি তার মা মারা গেছে। দীর্ঘ ১৫ দিনে ছেলেটির খোঁজ মেলেনি। গত ২২ সেপ্টেম্বর বুধবার সকালে সে বাড়ি থেকে হাকিমপুর মাদরাসায় যাওয়ার উদ্দেশে রওনা হয়। সে আদ্যাবদি মাদরাসায় পৌঁছেনি। আবার বাড়িতেও যায়নি।
তিন ভাই-বোনের মধ্যে সিপন ছোট। দীর্ঘ ১৫ দিন ধরে সিপনের বাবা আত্মীয়স্বজনের বাড়িতে খুঁজেও কোনো সন্ধান পাননি। যদি কেউ হারিয়ে যাওয়া ছেলেটির সন্ধান পান তাহলে তার বাবার ০১৭৩৪৫১৮৩৭৭ ও ভাই রিপনের ০১৯৪৯২২৯০৫৫ মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরি নম্বর ১১৩৫, তারিখ : ২৪-০৯-২০২১।