ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে দখলকৃত ৪০ কোটি টাকা মূল্যের প্রায় পাঁচ একর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ। গত মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ডুবালিয়া দক্ষিণপাড়া এলাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ও পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ওই জমি উদ্ধার করা হয়। এ ঘটনায় বন বিভাগ বাদি হয়ে প্রভাবশালী অভিযুক্ত বেলাল ফকির, স্থানীয় আরিফ স্পিনিং মিলস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার কবির উদ্দিন বিপুলসহ মোট আটজনকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেছে।
উপজেলার জামিরদিয়া মৌজার ৬৭ নম্বর দাগে ডুবালিয়া দক্ষিণপাড়া এলাকায় বন বিভাগের প্রায় ৩০ একর জমি রয়েছে। ৪ একর ৯০ শতাংশ জমি এজিসি স্পিনিং মিলের (প্রস্তাবিত) দখলে থাকায় ২০১৯ সালের ২৯ জানুয়ারি দুদক ময়মনসিংহ অঞ্চলের সহকারী উপপরিচালক এনামুল হক ও সাধন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে বন বিভাগের লোকজন প্রাচীরটি ভেঙে গুঁড়িয়ে দেন। এ ব্যাপারে ভালুকা মডেল থানা ও আদালতে মামলাও হয়। আড়াই বছর পর এজিসি স্পিনিং মিলের (প্রস্তাবিত) পক্ষে স্থানীয় প্রভাবশালী বেলাল ফকিরের নেতৃত্বে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়। খবর পেয়ে ময়মনসিংহ দক্ষিণ (ভালুকা অঞ্চল) সহকারী বনসংরক্ষক (এসিএফ) আবু ইউসুফের নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তা মহিউদ্দিন ও বিট অফিসার দেওয়ান আলীসহ ভালুকা রেঞ্জের বিভিন্ন বিটের লোকজন ঘটনাস্থলে গিয়ে নির্মাণাধীন সীমানাপ্রাচীরটি ভেঙে গুঁড়িয়ে দেন। কিন্তু ২৪ ঘণ্টা না যেতেই পরদিন শুক্রবার গুঁড়িয়ে দেয়া ওই সীমাণাপ্রাচীর আবার নির্মাণ করা শুরু করা হয়।
ভালুকায় ৪০ কোটি টাকার বনভূমি উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে দখলকৃত ৪০ কোটি টাকা মূল্যের প্রায় পাঁচ একর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ। গত মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ডুবালিয়া দক্ষিণপাড়া এলাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে...





