চিরিরবন্দর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক শফিউদ্দীন আহমেদ বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো: আখতারুজ্জামান মিয়া, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো: আহসানুল হক মুকুল শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। গত বৃহস্পতিবার বাদ মাগরিব নামাজে জানাজা শেষে উপজেলার ঈসবপুর ইউনিয়নের দক্ষিণ নগর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।