পূজা ও ভারতে বৃষ্টির কারণে পেঁয়াজের দাম বেড়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে ২০ হাজার ই-কমার্স কোম্পানি রয়েছে। আমরা চাই এটি সম্প্রসারণ হোক। তবে যারা দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেয়া হবে ঠিক তেমনি যারা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। কিন্তু গ্রাহকদের দায় সরকার নেবে না ।
শুক্রবার বিকেলে রংপুর মহানগরীর গোল্ডেন টাওয়ারে ডায়মন্ড ওয়াল্ড শোরুম উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ই-কমার্স থেকে যখন গ্রাহকরা লেস মূল্যে পণ্য কিনেছে, তখন তো তারা সরকারকে অবহিত করেনি। সেকারণে গ্রাহকের দায় নেবে না। কিন্তু অনিয়ম হলে ব্যবস্থা নেবে। ইতোমধ্যেই কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। সব কিছুর ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। এ সময় রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহা: আবদুল আলীম মাহমুদসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।