ভোলা সদরের ইলিশায় পানিতে ডুবে জাহিদুল ইসলাম (৬) ও হেনা (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালু মিয়ার হাটসংলগ্ন মাঝিবাড়িতে এই দুর্ঘটনাটি ঘটেছে।

মৃত দুই শিশু ওই ওয়ার্ডের মাঝিবাড়ির জসিমের ছেলে ও খোকনের মেয়ে। তারা একই পরিবারের দুই চাচাতো ভাই-বোন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে দুই চাচাতো ভাই-বোন গোসল করতে পুকুরে নামলে প্রথমে জাহিদুল ডুবে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে ডুবে যায় হেনাও। পরে স্বজনরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।