পটুয়াখালীর বাউফলে রাতের আঁধারে এক বিধবা নারীর (৪০) ঘরে প্রবেশ করায় জনতার হাতে আটক বাউফল থানার এএসআই রফিকুল ইসলামকে পটুয়াখালীর পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। গতকাল তাকে ক্লোজ করা হয়। বাউফল থানার ওসি আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে বাউফল থানার এএসআই রফিকুল ইসলাম (৪২) বাউফল সদর ইউনিয়নের যৌতা গ্রামে এক বিধবা নারীর ঘরের প্রবেশ করেন। কিছু সময় ওই নারী সাথে কাটানোর পর ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা তাকে আটক করে। একপর্যায়ে তাকে মারধর করেন। এ সময় ওই এএসআই রেহাই পেতে স্থানীয় কয়েক যুবককে বিকাশের মাধ্যমে ৪৫ হাজার টাকা লেনদেন করেন। পরে থানা থেকে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।
এ ঘটনা জেলা পুলিশ সুপার জানার সাথে সাথে ওই এএসআইকে পটুয়াখালী পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।