নড়াইলে আজহারুল ইসলাম (৪০) নামে এক মাদককারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার জেলা ও দায়রা জজ মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান এ আদেশ দেন।
আজহারুল সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দিগং বিশ্বাসপাড়ার খোরশেদ আলি বিশ্বাসের ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৮ নভেম্বর মাদকবিরোধী অভিযানের সময় নড়াইল সদর থানার নিরালী বাহিরগ্রাম বাজারের ব্রিজের ওপর থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ আজহারুলকে আটক করে পুলিশ। ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজহারুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।