লাকসামে দরিদ্র দর্জি রহমত উল্লাহর (৩০) দু’টি কিডনিই অকেজো। দীর্ঘদিন ধরে যথোপযুক্ত প্রয়োজনীয় চিকিৎসা করতে না পেরে বর্তমানে তার অবস্থা খুবই সঙ্কটাপন্ন। রহমত উল্লাহ ঢাকার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিচার্স ইনস্টিটিউটের কিডনি রোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা: সোয়েব নোমানীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
সহায় সম্বলহীন দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনশীল রহমত উল্লাকে বাঁচাতে হলে কমপক্ষে একটি কিডনি সংযোজন করা প্রয়োজন। আর এই ব্যয়বহুল চিকিৎসার জন্য ১৫ থেকে ২০ লাখ টাকার প্রয়োজন। তার চিকিৎসাব্যয় বহন করে ইতোমধ্যে পরিবারটি সর্বস্বান্ত হয়ে পড়েছে। স্বল্প সময়ে চিকিৎসা না হলে তার জীবন প্রদীপ নিভে যেতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য সমাজের স্বচ্ছল মানুষদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় মানুষটি। হৃদয়বান ব্যক্তিরা তার পাশে দাঁড়ালে তিনি আবার সুস্থ হয়ে উঠতে পারেন।
সাহায্য পাঠানোর ঠিকানাÑ রহমত উল্লাহ, সঞ্চয়ী হিসাব নং- ৩৬১২৭, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, লাকসাম শাখা, কুমিল্লা। মোবাইল : ০১৮১৭-৭৮৫৫৬৭।