সিলেটের গোলাপগঞ্জে নিয়মবহির্ভূতভাবে পরিচালনা পরিষদ গঠনের প্রতিবাদ করায় মাদরাসার উপাধ্যক্ষকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে হাত-পা বাঁধা অবস্থায় ওই উপাধ্যক্ষকে উদ্ধার করা হয়। গত মঙ্গলবার উপজেলার ফয়যে জলিল আতহারিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রথমে দেশীয় ও ধারাল অস্ত্র প্রদর্শন করে মাদরাসা থেকে প্রকাশ্যে উপাধ্যক্ষ মাশহুদ আহমদকে তুলে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। স্থানীয় ও অভিভাবকরা বিষয়টি জানতে পেরে উপাধ্যক্ষকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় উপজেলার চৌঘরী (চকরিয়া) এলাকা থেকে উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থা অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সুষ্ঠুভাবে তদন্তসহ মাদরাসার সিসি ক্যামেরার ফুটেজ তদন্ত করে সন্ত্রাসী হামলার রহস্য উদঘাটন করা দাবি করেছেন সচেতন মহল ও অভিভাবকরা। ঘটনার পর হেতিমগঞ্জে তায়্যিবা সেন্টারে জনপ্রতিনিধি, সুশীলসমাজের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতার উপস্থিতিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদরাসার নিয়মবহির্ভূত পরিচালনা কমিটি বিলুপ্তিসহ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ বিষয়ে উপাধ্যক্ষ মাশহুদ আহমদ বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় অজ্ঞাতনামাসহ ১২ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দাখিল করেছেন।
স্থানীয় ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নিয়মবহির্ভূত পরিচালনা পরিষদের বিষয়ে প্রতিবাদ করায় মাশহুদ আহমদের ওপর ওই মাদরাসার শিক্ষক শোহেদ আহমদ সোহেল ক্ষিপ্ত হন। একপর্যায়ে গত মঙ্গলবার শোহেদ আহমদ, মুহি উদ্দিন আহমদ হিজরু মিয়া নেতৃত্বে অজ্ঞাতনামাসহ প্রায় ১২ জনের সঙ্ঘবদ্ধ দল দেশীয় ও ধারাল অস্ত্র নিয়ে মাদরাসার উপাধ্যক্ষ মাশহুদ আহমদকে মারধর করে তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে মাদরাসার মুহতামিম মাওলানা মনজুর আমহমদ ছালিম বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। পরে হামলার বিষয়টি দেখতে পেয়ে এলাকার একাধিক মাদরাসা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের অবহিত করেছি।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা একলাছ মিয়া বলেন, হামলার ঘটনা সত্য। তবে উপাধ্যক্ষকে তুলে নেয়ার ঘটনা সঠিক নয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেয়া হবে মর্মে মামলা রেকর্ডের প্রক্রিয়াধীন রয়েছে।
গোলাপগঞ্জে মাদরাসা উপাধ্যক্ষকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার
নিখোঁজের দুই দিন পর গতকাল সকালে বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদী থেকে কোস্টগার্ডের সদস্য নাবিক পারভেজের লাশ উদ্ধার করা হয়েছে।এর আগে মঙ্গলবার...





