সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি খাল থেকে ভাই-বোনের লাশ উদ্ধার করেছে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা। শিশুরা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

সোমবার বিকেলে সদর ইউনিয়নের বীরনগর গ্রামের একটি খাল থেকে ডুবন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত শিশু দুই জন, উপজেলার সদর ইউনিয়নে বীর নগর গ্রামের আশিকনুরের ছেলে আরমান হোসেন রুমান (৫) এবং তার চাচাতো বোন ইসরাত জাহান ইমমা (৬) বীরনগর গ্রামের ইউপি সদস্য বাবুল মিয়ার মেয়ে।

উদ্ধারকৃতদের অভিবাবক ইউপি সদস্য বাবুল মিয়া জানান, আরমান ও ইসরাত জাহান রোববার বিকেলে অন্য শিশুদে সাথে খেলা শেষে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুজির পর বীরনগর গ্রামের খালে সন্দেহবশত সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে সোমবার তাদের লাশ উদ্ধার করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল লতিফ তরফদার জানান, এ ঘটনায় তাহিরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।