মোটরসাইকেল চালিয়ে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করায় গাজীপুরের শ্রীপুর ট্যুরিস্ট যুব উন্নয়ন সমিতির পর্যটক তায়েব হোসেন ও পর্যটক সালাউদ্দিন বাদলকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার রাত ৯টায় শ্রীপুর প্রেসক্লাব মিলনায়তনে শ্রীপুর ট্যুরিস্ট যুব উন্নয়নের আয়োজনে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শ্রীপুর ট্যুরিস্ট যুব উন্নয়ন সমিতির সভাপতি মো: জুবায়ের আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিজবুল বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) মো: গোলাম সারোয়ার, শ্রীপুর ট্যুরিস্ট সমিতির উপদেষ্টা এম এম ফারুক, জাহিদুল কবির জাহিদ, সিনিয়র সাংবাদিক আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান, সাংবাদিক আবুল কালাম আজাদ, আলমগীর হোসেন, ফজলে মুমিন আকন্দ, আবু বকর সিদ্দিক, মাহবুবুর রহমান, বশির আহমেদ কাজল, শিহাব খান, রেজাউল করিম সোহাগ, বায়েজিদ আকন্দ, সাদেক মৃধা, সাদেক মিয়া, আফসার উদ্দিন আহমেদ, আদনান মামুন, সুমন শেখ, জুনায়েদ আকন্দ, কাজী সুমন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল করিম, ট্যুরিস্ট সুমন মিয়া, বাদল খান, কোষাধক্ষ্য সারোয়ার হোসেন।

এছাড়াও, শ্রীপুর উপজেলার পর্যটকবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্ধ ও শ্রীপুরের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন বৃন্দ উপস্থিত ছিলেন।